শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৫১ জন


মোঃ নাসির আহমেদ, আটপাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-08 11:46:15
আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৫১ জন

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহী ৫১ জন। সভাপতি পদে ১৮জন ও সাধারণ সম্পাদক পদে ৩৩ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 

গত বুধবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেত্রকোনা জেলা ছাত্রলীগের নেতারা প্রার্থীপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নিয়েছেন।নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ নাসের অনি ও সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাঁধন জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান জানান, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আটপাড়া উপজেলা ছাত্রলীগের তৃণমূল ছাত্রলীগের নেতৃত্ব গড়ে তুলবো। প্রকৃত মেধাবী ছাত্রদের হাতে নেতৃত্ব প্রদান করা হবে। 

মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ছাত্রলীগের অভিভাবক, আগামী নির্বাচনে যেই আসুক তার পক্ষে যেন কাজ করে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম