নেত্রকোনার আটপাড়া উপজেলার ২ং শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান রোকনের একটি অনৈতিক ভিডিও কল ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরকম অনৈতিক কাজের প্রতিবাদে অত্র ইউনিয়নের সাধারণ জনগণ (২৭ জুন) রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় এক মানববন্ধন কর্মসূচি পালন করে যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে প্রত্যাহার ও (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহারের দাবিতে।
বর্তমান শুনই ইউনিয়ন (পরিষদের) চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক একের পর এক অনৈতিক করে যাচ্ছে বলে জানান মানববন্ধনে সাধারণ জনগণ বলেন।
কিছুদিন পূর্বে শুনি ইউনিয়ন পরিষদের এক নারী উদ্যোক্তাকে কুপ্রস্তাব দেয়,এতে করে ওই নারীর উদ্যোক্তা রাজি না হওয়ায়, ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তার চাকরি হারাতে হল। বিভিন্ন সময় সুযোগ বুঝে সুন্দরী নারীদের সুযোগ-সুবিধা ও চাকরি দেওয়ার নাম করে কৌশলে অনৈতিক কাজ করার জন্য ফাঁদে ফেলে।
নারী উদ্যোক্তাকে কুপ্রস্তাব দেওয়ায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছিলেন, এখনো পর্যন্ত পায়নি ওই নারী উদ্যোক্তা কোন বিচার।
এরই জের কাটতে না কাটতেই আরেক নারীর সাথে ইউনিয়ন পরিষদে চেয়ারে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (ইউপি) চেয়ারম্যানের অনৈতিক ভিডিও কলে দেখা যায় ।
আটপাড়া উপজেলার সচেতন মহল জানান দলের ভাবমূর্তি নষ্ট করেছে (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন।
মোবাইল ফোন রিসিভ না করা শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাধারণ রোকনুজ্জামান রোকনের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আটপাড়া উপজেলা আওয়ামী লীগ (সভাপতি) উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ খাইরুল ইসলাম তিনি প্রতিনিধিকে বলেন, দুঃখজনক, নিন্দনীয়,বিষয়টি।রাজনীতিক প্রতিহিংসার জন্য কেউ কি পরিকল্পিতভাবে এ কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে। আর যদি ওই কাজে সে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ তিনি বলেন, শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে,মানববন্ধনের বিষয়টি ও অবগত হয়েছি।
তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম