শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ


আলী আজগর (পনির) নেত্রকোনা
DhakaReport24.com || 2023-06-22 16:07:30
মদনে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ

নেত্রকোনার মদনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মদন ইউনিয়নে  দু্স্হ ও অতি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বরাদ্দকৃত চাল ১৪৮০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

(২২ জুন) রোজ বৃহস্পতিবার সকাল  ১১ টার দিকে মদন  ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ পরিবার প্রতি ১০ কেজি করে  চাল বিতরণ উপলক্ষে ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের প্রতিনিধি মৎস্য ক্ষেত্র সহকারী মোঃ আল ইমরান, অত্র ইউনিয়নের ইউপি সচিব শাহানুর আলম রতন, মদন ইউনিয়নের সকল ইউপি সদস্যর উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 

ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, আমি নিজে উপস্থিত থেকে ভিজিএফ এর তালিকা দেখে  প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল  বিতরণ কার্যক্রম করছি।।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম