শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

আটপাড়ায় লরি-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ১


মোঃ নাসির আহমেদ: আটপাড়া
DhakaReport24.com || 2023-06-04 20:59:30
আটপাড়ায় লরি-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ১

নেত্রকোনার আটপাড়ায় লরি-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মো. মোজাম্মেল (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

এতে মোটরসাইকেলের অপর আরোহী রাজন (২২) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে। আহত রাজন একই গ্রামের বাসিন্দা। 

নিহত মোজাম্মেলের ভাতিজা সেলিম মিয়া জানান, বিকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছিল মোজাম্মেল ও রাজন। বাজারের কাছে নেত্রকোনা থেকে আসা একটি লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা মেরে সড়কের পাশে খেতে নিয়ে পড়ে যায়। এতে দুটি গাড়িই খেতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যায়। আর স্থানীয়রা রাজনকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। অবস্থা খারাপ হওয়ায় পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয় তাকে। তবে রাজনের অবস্থা আশঙ্কাজনক। বাঁচার সম্ভাবনা কম। 

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, লরিটি জব্দ করা হয়েছে। ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম