শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

আটপাড়ায় দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ নাসির আহমেদ, আটপাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-25 11:04:45
আটপাড়ায় দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেত্রকোনার আটপাড়ায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) দিন ব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আটপাড়া আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ এ. এম.শহিদুল ইসলাম । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ শাকুর।পরে ৩০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে ড্রাগন ফলের চারা ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম