শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে পাঁচটি গরুসহ ২ চোরকে আটক করেছে জনতা


আলী আজগর পনির
DhakaReport24.com || 2023-05-08 16:40:30
মদনে পাঁচটি গরুসহ ২ চোরকে আটক করেছে জনতা

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী বাজারে পাঁচটি গরুসহ দুই চোরকে আটক করেছে বাড়রী বাজারের সাধারণ জনতা।

৮মে, সোমবার আনুমানিক সময় বিকাল ২টার দিকে আটক হয় বাড়রী বাজারের সাধারণ জনতার কাছে।

আটককৃতরা হলেন, তাড়াইল উপজেলাধীন ধলা গ্রামের মৃত মেনু মিয়ার ছেলে হাসেম মিয়া (৫০), ধলা গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ূন (২৫)। আটকৃত ২ জন আরও তিনজনের নাম উল্লেখ করেছেন তারাও চুরির সাথে জড়িত ছিল।

আটকৃত হাসেম জানায়, গতরাতে তাড়াইল উপজেলা থেকে ৫ টি গরু চুরি করে আনা হয়েছে।
 গরু ৫টি  নিয়ে কেন্দুয়া উপজেলার দিকে যাইতেছিলাম । কথার পরিপ্রেক্ষিতে সন্দেহ হলে, তাদেরকে সাধারণ লোকজন আটক করে।

পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনতা পাঁচটি গরুসহ পুলিশের কাছে ২ চোরকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনা সততা নিশ্চিত করে তিনি বলেন,২ জনকে আটক করা হয়েছে। গরু কোথায় থেকে আনা হয়েছে তথ্য যাচাই-বাছাই চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম