নেত্রকোণার বারহাট্টায় এসএসসি পরীক্ষার্থী মুক্তি রাণী বর্মণ হত্যার ঘটনায় কাউছার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আটপাড়া জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।
আটপাড়া জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তেলিগাতী বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।
এতে বক্তব্য রাখেন,জাতীয় হিন্দু ছাত্র মহাজোট দুওজ ইউনিয়নের সভাপতি অঞ্জন সরকার,
দুওজ ইউনিয়নের সহ-সভাপতি সুবীর বিশ্ব শর্মা, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট দুওজ ইউনিয়নের সদস্য অমিত বিশ্বাস, দুওজ ইউনিয়নের সদস্য সাগর সরকার প্রমুখ।
এ সময় বক্তারা কাউসারের সর্বোচ্চ শাস্তি ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সময় শতভাগ প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম