নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে ৩২ শতাংশ জমি ক্রয়ের টাকা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত হয়েছে ১৫জন।
সংঘর্ষে আহতদের স্বজনেরা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া আক্তার ও উজ্জল মিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায়
উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাকি আহত জানু মিয়া ৪০ বাবুল মিয়া,৩৫ দিলু মিয়া৩০, সিরাতুল মিয়া ৩৪, সিফার মিয়া ২৭, রুবেল মিয়া ৩৬,ওলিজার ৩২ চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,৬ মাস পূর্বে মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রাম আব্দুস সাত্তারের কাছ থেকে, জানু মিয়ার পরিবার ৩২ শতাংশ জমি ক্রয় করেন ১৮ লক্ষ ৫৪ হাজার টাকার বিনিময়ে।
উক্ত জমি ক্রয় করার পর স্ট্যাম্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা নগদ বুঝিয়ে দেন, জমি দাতা আব্দুস সাত্তারের পরিবারকে। বাকি টাকা দলিলের সময় পরিশোধ করার কথা উল্লেখ রয়েছে। উক্ত জমি দলিল করে দেওয়ার কথা বললে, তালবাহানা শুরু করে, আব্দুস সাত্তারের পরিবার।
এ নিয়ে জানু মিয়া ও আব্দুস সাত্তারের পরিবারের মধ্য বিরোধ সৃষ্টি হয়। ১ মে, রোজ সোমবার সকাল ৯টার দিকে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুস সাত্তারের লোকজন হঠাৎ অতর্কিতভাবে মতি মিয়া, আলমগীর মিয়া, রোমান মিয়া, রুবেল মিয়া(৩৫) , রফিকুল(৩০), ওলিজান (২৫) রিপন, সানা মিয়া (৪০), শিরিন (৩০)গোলাম আহমদ, তারা জানু মিয়ার বাড়িতে ওতর্কিতভাবে হামলা করে মারধর শুরু করে। এতে করে দুই পরিবারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল মিয়া জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার ওসি মো:আলী হোসেন ( পিপিএম) জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। পরিস্থিতি শান্ত, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম