নেত্রকোনার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
রবিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে কেন্দ্রীয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসন। পরে একে একে উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ আটপাড়া থানা, সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম