শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

আটপাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


মোঃ নাসির আহমেদ, আটপাড়া
DhakaReport24.com || 2023-03-21 10:37:15
আটপাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'' মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার তেলীগাতি বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার,
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, ইভটিজার, বাল্য বিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এস.আই. মো: জিয়াউর রহমান, তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, থানা পুলিশের সদস্যসহ তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঢাকা রিপোর্ট২৪ এর প্রতিনিধি মোঃ নাসির আহমেদ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম