শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

আটপাড়ায় ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ


মোঃ নাসির আহমেদ, নেত্রকোনা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 16:41:15
আটপাড়ায় ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ

নেত্রকোনার আটপাড়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের ১ দিনব্যাপী গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নেত্রকোনার উপ পরিচালক (ডি.ডি) মোহাম্মদ নুরুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাল, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মো শহীদুল ইসলাম, (প্রকল্প) সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, কৃষি সম্প্রসারণ অফিসার শাকুর আহমেদ, কেবিএম ওমর ফারুক তুহিন প্রমুখ।