নেত্রকোনার জেলার আটপাড়ায়ভোরবুড়িয়া গ্রামের স্থানীয় লোকজন আজ সকালে আটপাড়া-বারহাট্টা সড়কের শুনই ইউনিয়নের ভোরবুড়িয়া গ্রামের সড়কের পাশে গলায় গামছা প্যাছানো, হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে আটপাড়া থানা পুলিশকে খবর দেয়।
থানা পুলিশ মঙ্গলবার ভোরবুড়িয়া এলাকা থেকে আনুমানিক (৪০) বৎসর বয়সের এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। তিনি আরো জানান, কে বা কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম