শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোণায় শিশু পার্কের নামে অশ্লীল, ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন


দেওয়ান মেহেদী হাসান, নেত্রকোনা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-05 14:27:45
নেত্রকোণায় শিশু পার্কের নামে অশ্লীল, ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলার আলোকদিয়া গ্রামে ডিজনি চিলড্রেন পার্কে অশ্লীল, ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ৬নং সিংধা ইউনিয়নবাসীর  আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর হেলেনা আক্তার, ইউপি সদস্য  জিন্নাতুল ইসলাম (হীরা), মোঃ আব্দুল কাইয়ুম, সাইদুল ইসলাম,  হালিমা আক্তারসহ এলাকার ৩ শতাধিক সকল স্থরের মানুষ।

পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।