নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে তালা ভেঙ্গে টাকা সহ দুটি স্মার্ট মোবাইল ফোন চুরি হয়েছে।
গত ২৮শে ডিসেম্বর রোজ বুধবার দিবাগত রাতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
মোঃ আব্বাস আলীর রুম থেকে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে জরুরি বিভাগে রাতে ডিউটি থাকায়, তার শয়ন কক্ষের তালা ভেঙে এ চুরির ঘটনাটি ঘটেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরী শফিকুল ইসলামের সাথে কথা সে জানায়, আমি সন্ধ্যায় আসি সকালে চলে যাই, রাত্র ২ টা পর্যন্ত ডিউটি করে ছিলাম। প্রচন্ড শীত থাকার কারণে রাত ২টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। চুরি যাওয়ার বিষয়ে আমি কোন কিছু জানি না। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তার অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থা পাওয়া যায়। তবে অফিস কক্ষের কোন কিছু চুরি হয়নি।
এ বিষয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্বাস আলী বলেন, থানায় সাধারণ ডায়রি করেছি। আমার রাতে ডিউটি ছিল , আমার ব্যক্তিগত ২৫ হাজার টাকা একটি সরকারি স্মার্ট মোবাইল ফোন ও আমার নিজস্ব একটি স্মার্ট মোবাইল ফোন ছিল বাসার তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে।
চুরি হয়ে যাওয়ার ঘটনায়, নাম বলতে অনিচ্ছুক অনেকেই জানান, সিসি ক্যামেরা নিয়ন্ত্রণধীন থাকা শর্তেও, কি করে এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তবে কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাইট ডিউটি সঠিক দায়িত্ব পালন না, করার কারণে, হাসপাতালে চুরির ঘটনা ঘটছে।
এ ঘটনায় জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত (আরএমও) ডাক্তার রিফাত সাইদ তিনি জানান, আমি নৈশ্য প্রহরীকে চৌকশ করেছি, এবং ঐদিন রাতের ডিউটির বিবরণ দেওয়ার জন্য, নির্দেশ প্রদান করেছি।
এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি হয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে, ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম