প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার সকালে আটপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল (এমপি) । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ,থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ অনেকে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম