শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ছুরির আঘাতে রহস্যজনক মুদি ব্যবসায়ী নিহত


আলী আজগর
DhakaReport24.com || 2022-12-25 00:50:15
মদনে ছুরির আঘাতে রহস্যজনক মুদি ব্যবসায়ী নিহত

নেত্রকোনার মদন উপজেলার পৌর সদরে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শ্রী বাবুল চন্দ্র দাস  ( ৪০) নামের এক ব্যক্তি  নিহতের ঘটনা ঘটেছে।


২৫ ডিসেম্বর রোজ রবিবার  রাত আনুমানিক সময় ৯ টা, ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটেছে।


 নিহত শ্রী বাবুল চন্দ্র দাস পৌরসভার  ৪ নং ওয়ার্ডের মদন গ্রামের নিহত হেমচন্দ্র  দাসের ছেলে।


পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের  ন্যয় মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের  মোড়ের পাশে  মুদি দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে মদন বুড়া পীরের মাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওই এলাকার কালী মন্দিরে তাকা  পিন্টু দাস জানান, প্রথমে তাকে পড়ে থাকতে দেখে, হয়তোবা স্ট্রোক করেছে মনে করে শরীরে  পানি দেয়। পরবর্তীতে দেখতে পায় তার শরীরের পিছন দিকে পিঠে ছুরির আঘাত রয়েছে।


এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল নেত্রকোনা মর্গে পাঠানো হবে। পুলিশ প্রশাসন মাঠে রয়েছে। এ ঘটনা তদন্ত চলছে।