নেত্রকোনার আটপাড়ায় যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে, শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা হয়।
উপজেলা চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ,
ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু।
থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার সহ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে আটপাড়া শেখ রাসেল মিনি স্টোডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়। পরে সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে উপজেলা পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম