দীর্ঘ ৭ বছর পর নেত্রকোনার মদন উপজেলা হাইকমান্ডের হস্তক্ষেপে ১১ অক্টোবর রোজ মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মদন পৌর শহরের উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে দ্বিতীয় বারের মতো পুনরায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ। উপজেলা আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হলেন সাবেক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম ।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল বাসার খান একলাছ।
ত্রি -বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধান বক্তা মাননীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মাননীয় সংসদ সদস্য রাবেকা মমিন এমপি, মাননীয় সংসদ সদস্য বাবু অসীম কুমার উকিল ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী, মারুফা আক্তার পপি সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, বাবু মানু মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোনা জেলা সভাপতি জনাব মতিউর রহমান খান এবং আরও উপস্থিত ছিলেন,মদন উপজেলা স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম