নেত্রকোনার মদন উপজেলায় আসছে আগামী ১১ অক্টোবর রোজ মঙ্গলবার আওয়ামী লীগ দলীয় ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম হান্নান দলীয় তৃণমূল ও সমর্থনে এগিয়ে রয়েছেন তিনি। সরেজমিনে মাঠ পর্যায়ে গিয়ে দলের বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতাদের সাথে কথা হলে অনেকেই জানান, চানগাঁও ইউনিয়নের মোড়ল বাড়ি মানেই একটি আওয়ামী লীগের (ঘর )। দুর্দিনে আওয়ামী লীগের রাজনীতির পথপ্রদর্শক এ কে এম সাইফুল ইসলাম হান্নান। বর্তমান দল যে ত্রিমুখী পরিস্থিতিতে রয়েছে, তাতে হাল ধরতে হলে ১৯৯০ সালের গণ আন্দোলনের ছাত্র নেতা এ কে এম সাইফুল ইসলাম হান্নানের সভাপতি প্রয়োজন ।
দলের এ পরিস্থিতিতে ত্যাগী ও বঞ্চিত নেতাদের কাঙ্খিত আশা পূরণ নিয়ে নতুন মুখের স্বপ্ন দেখছেন দলের প্রবীণ ও তৃণমূল নেতারা। বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নানকে নিয়ে।আসছে আগামী ১১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে শক্তিশালী করতে, ব্যাপক প্রস্তুতি চলছে দলের নেতাকর্মীদের।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম হান্নানের সাথে কথা হলে তিনি বলেন, আমি দলের সভাপতি নির্বাচিত হলে, দলের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা তাদের ন্যায্য সম্মান ফিরে পাবে এবং দল শক্তিশালী হবে। তিনি আরও বলেন, ১৯৮৮-১৯৯১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও ১৯৯১-১৯৯৫ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা দায়িত্ব পালন করেছি। সম্মানিত সদস্য ১৯৯৮ - ২০০৪ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলাম ।
২০১৫ সালে মদন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মেয়র পদ- প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ২০১৫ সাল থেকে অদ্যবধি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত আছি। ২০২২ সালে সদ্য বিদায়ী নেত্রকোনা জেলা পরিষদের সম্মানিত সদস্য।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম হান্নান আরও বলেন, আমার দীর্ঘ ৩৫ বছর রাজনৈতিক জীবনে অনেক মামলা-হামলা মোকাবেলা করে, অনেক চড়াই-উতরাই এর মধ্য দিয়েই রাজনীতিক জীবন অতিবাহিত করেছি। তবুও আমার রাজনৈতিক জীবন আদর্শে কোন প্রকার দাগ লাগতে দেইনি আমি। কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে সত্য আদর্শে রাজনীতি করে যাচ্ছি।
আমাকে মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করলে, মদন উপজেলা আওয়ামী লীগ শক্তিশালী হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল কর্মীদের নিয়ে সর্বাত্মক কাজ করে যাব মদন উপজেলায় ইনশাআল্লাহ্।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম