নেত্রকোনার মদনে স্বামী স্ত্রীর ঝগড়ায় মেয়ের জামাইয়ের বাড়িতে শশুরের অতর্কিত হামলায় ছুরির আঘাতে নিহত হয়েছেন দুইজন। উক্ত ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী এলাকাবাসী ও ইমাম ওলামা পরিষদ। ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর বারটার দিকে ইমাম ওলামা পরিষদ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এক ঘন্টা ব্যাপি রাস্তায় দাঁড়িয়ে এ মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পরিকল্পিতভাবে হামলা করে দুইজনের হত্যা কারীদের ফাঁসি ও মৃত্যুদন্ড দাবি করেন মানববন্ধনে থাকা এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, আজিজুল হক, ফতেপুর ইউনিয়নের ওলামা পরিষদের সভাপতি আব্দুল বাছির, তামিম আহম্মদ, মুফতি মোজাম্মেল হক সালেমী, সুলাইমান আহম্মদ, মুফতি হেলাল উদ্দীনসহ অন্যান্য প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত থাকা মদন থানার ওসি মোঃ ফেরদৌস আলম ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম