শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবু সাদেক সাতু মাস্টার  


DhakaReport24.com || 2022-09-25 19:26:45
চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবু সাদেক সাতু মাস্টার  

আসছে আগামী ২ নভেম্বর ২০২২ রোজ বুধবার নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ, নায়েকপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ( আবু সাদেক সাতু মাস্টার)। তিনি আওয়ামী রাজনীতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত একজন সৈনিক।তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী। 

তিনি ৭ নং নায়েকপুর ইউনিয়নের গরীব দুঃখী, মেহনতী ও পরিশ্রমি খেটে খাওয়া মানুষের কাছের বন্ধু।সকলের পরিচিত মুখ, এই অঞ্চলের অসহায় হতদরিদ্র মানুষের পাশে তিনি সব সময় ছিলেন, আছেন, থাকবেন। 

সাধারণ জনগণ বলেন, তিনি একজন সম্মানিত শিক্ষক ছিলেন, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, আদর্শবান ব্যক্তি, তিনি নৌকার মনোনয়ন পেলে আমরা তাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করব। 

নৌকার মনোনয়ন প্রত্যাশী আবু সাদেক সাতু মাস্টার তিনি এ প্রতিনিধিকে বলেন, আসছে আগামী (২ নভেম্বর)  নায়েকপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন দেন আমার বিশ্বাস নায়েকপুর ইউনিয়নের সাধারণ জনগণ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম