শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

কলমাকান্দায় বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-23 14:53:30
কলমাকান্দায় বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পর্শে মরম আলী (৪৭) এক ব্যবসায়ীর মৃত্যু খবর পাওয়া গেছে।  

নিহত ব্যক্তি উপজেলার পোগলা ইউনিয়নের টেংগা গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে। স্বজনরা জানায় গুতুরা বাজারের মুদি ব্যবসায়ী ও টেংগা গ্রামের  মৃত আবদুল হাকিমের ছেলে মরম আলী (৪৭)গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে ধানক্ষেত  দেখতে গেলে পল্লী বিদ্যুতের  ঝুলে থাকা তারের সাথে সংস্পর্শে অচেতন হয়ে ধানক্ষেতেই পড়ে  যান । 

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর  শুক্রবার সকালে ঝলসানো দেহ ধানক্ষেত থেকে তুলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেল  কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ তাকপ মৃত ঘোষণা করেন।

এ বিয়ষে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান সত্যতা নিশ্চিত করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম