নেত্রকোনার মদন উপজেলায় গতকাল ১৭ সেপ্টেম্বর রোজ শনিবারে আটপাড়া উপজেলা তেলিগাতী পরীক্ষা কেন্দ্র থেকে থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় পাঁচজন পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেশজানি বিদ্যানিকেতনে মাধ্যমিক স্কুলের সকল শিক্ষার্থীরা মদন উপজেলার বটতলা বাজারে লাইসেন্সবিহীন লরি চালকদের বিরুদ্ধে সরকারের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে রাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
এসময় স্কুলের শিক্ষার্থীরা দাবি জানায়, আমাদের দেশে সকল ছাত্র-ছাত্রী ভাই-বোনরা সড়ক দূর্ঘটনায় আহত হচ্ছে অসতর্ক চালক, বেপরোয়া গাড়ি চালনা , কিছু অসাধু লাইসেন্সবিহীন ড্রাইভারদের কারণে এ দুর্ঘটনা ঘটছে।
শিক্ষার্থীরা আরও বলেন, স্কুল-কলেজের মেয়েদের দেখলে লড়ি ও হেন্ডট্রলি গাড়ি চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালায়, এই উত্তেজনা ভাবনায় দূর্ঘটনা বেশি ঘটায়। এ বিষয়ে সরকার পদক্ষেপ নেওয়া দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত এসএসসি পরীক্ষার্থীদের যাতে করে পরীক্ষার কোন সমস্যা না হয় ও তাদের সু-চিকিৎসার ব্যবস্থা সহ যারা এটার সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম