শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীসহ সাত জন আহত


নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-17 21:45:45
বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীসহ সাত জন আহত

নেত্রকোনা জেলার মদন উপজেলার কেশজানি বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বটতলা বাজারের পশ্চিম দিকে মালবাহি লড়ি ট্রাক ও‌ ইজি বাইকের সংঘর্ষ ঘটে, ঘটনাস্থলে মদন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালায়। 

আহত সাত জন, পরীক্ষার্থী পাঁচ জন। লড়ি চালক রাসেল (৩০) পিতা: মাহবুর কেন্দুয়া উপজেলা কমলপুর। ইজিবাইক চালক কেশজানি  গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে মাসুম (১৮)। 

আহতরা হলেন, মদন উপজেলা কেশ জানি গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে জেরিন আক্তার, মতি মিয়ার ছেলে  লায়েশ,  এখলাছ মিয়ার মেয়ে তাসলিমা আক্তার, মজু মিয়ার ছেলে অন্তর, আব্দুল হক মিয়ার মেয়ে সূবর্ণা আক্তার। 

স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে মদন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত ডাক্তার সুবর্ণা আক্তার ও অন্তরকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন।

এ বিষয়ে কেশজানি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আলী আহমদ বলেন, আমি সহ আমাদের সকল স্টাফ ঘটনাস্থলে আমাদের পাঁচজন শিক্ষার্থী আহত, তাদের মধ্যে অন্তর ও সুবর্ণা কে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়, সকলের দ্রুত সুস্থতা কামনা করি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম