শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

কেন্দুয়া জমি সংক্রান্ত বিরোধে খুন


DhakaReport24.com || 2022-07-26 00:02:30
কেন্দুয়া জমি সংক্রান্ত বিরোধে খুন

নেত্রকোণা কেন্দুয়ায় সেলিম মিয়া (৪৫) নামে এক কৃষক খুন হয়েছে।এঘটনাটি মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ডুমদি গ্রামে ঘটেছে। নিহত সেলিম ডুমদি গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।সুত্রে জানায়, ডুমদি গ্রামের মৃত আঃ মজিদের ছেলে নিহত সেলিম ও হাবিবুর রহমান ফাইজু ছেলে সোহেল সম্পর্কে চাচা-ভাতিজা হয়।

বেশকিছু দিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।আজ মঙ্গলবার দুপুরে চাচা সেলিম মিয়া ওই বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষ ভাতিজা সোহেল গংরা সেলিমকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আরো কয়েকজন আহত হয়।স্থানীয়রা গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

এঘটনার সংবাদ পেয়ে কেন্দুয়া সার্কেলের এসএসপি জোনাঈদ আফ্রাদ ও ওসি আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় আক্কছ মিয়া ও মোস্তক মিয়া নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কেন্দুয়া থানা ওসি আলী হোসেন পিপিএম জানান,আক্কছ মিয়া ও মোস্তক মিয়া নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়ে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং খুনিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম