শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে টি আর প্রকল্পের কাজ অনিয়ম ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ


DhakaReport24.com || 2022-07-14 15:09:00
মদনে টি আর প্রকল্পের কাজ অনিয়ম ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলন মিয়ার বিরুদ্ধে ২০২১- ২০২২  অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে গ্রামীন অবকাঠামো প্রকল্পের টি আরের ৭০ হাজার টাকার কাজের  মধ্যে ৫/৭ হাজার টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎদের থানায় মামলা করেছেন  ইউপি সদস্যে কাজের সভাপতি  হেলন মিয়ার এর বিরুদ্ধে।

মদন থানা মামলার নং ৫/১১৩ ও মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের গ্রামীণ অবকাঠাম টিয়ার প্রকল্পের আওতায় তিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নী ৬ নং ওয়ার্ডের  ইউপি সদস্য হেলন  মিয়ার সভাপতিত্বে দড়িবিন্নীর  এনামুল হক রানার বাড়ি হইতে দড়িবিন্নী জামে মসজিদের মাটির রাস্তা পূর্ণনির্মাণের জন্য ৭০ হাজার টাকা টিয়ার প্রকল্পে  বরাদ্দ দেওয়া হয়।

উক্ত রাস্তার কাজ গুণগতমান অনিয়ম করার কারণে একই এলাকার সাজেদুল হকের ছেলে মোবারক হোসেন কাজের অনিয়ম করায়, জানতে চাওয়া ইউপি সদস্য হেলন মিয়া বলেন, তোর কাছে জবাবদিহি করতে হবে কাজের অনিয়ম হয়েছে,এ বলে মোবারক হোসেনকে মারধর শুরু করেন।

ইউপি সদস্য কাজের সভাপতি হেলান মিয়া ৭০ হাজার টাকা টি আর কাজের মধ্যে ৫ থেকে ৭ হাজার টাকার কাজ করেছেন, সরজমিনে গেলে  এলাকার আবেদ( ৫০), সাজেদুল হক(৪৫),কানন মিয়া,ওহিদ মিয়া (৪০), আল্লাদ মিয়া (৫৫), রতন মিয়া সহ আরো অনেকেই  জানান, চার থেকে পাঁচ জন লোক নিয়ে দুই থেকে তিন দিন কাজ করেছে মসজিদের পুনঃনির্মাণ মাটির রাস্তায়।

অভিযোগের আলোকে ইউপি সদস্য উক্ত কাজের সভাপতি হেলন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ৭০ হাজার টাকার কাজ করেছি, এর সাথে আরো আমি তিন হাজার টাকা আমার নিজের পকেট থেকে কাজে লাগিয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল তিনি বলেন, এ প্রকল্পের কাজের  অগ্রিম বিল পরিশোধ করা হয়েছে। বাস্তবে কাজের গুণগতমান দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান তিনি প্রতিনিধিকে বলেন, আমি বাস্তবে গিয়ে কাজের গুণগতমান দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন  নেওয়া  হবে।