শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

বিয়ের অনুষ্ঠানের মাংস নিয়ে সংঘর্ষে আহত তিন


DhakaReport24.com || 2022-07-12 22:24:15
বিয়ের অনুষ্ঠানের মাংস নিয়ে সংঘর্ষে আহত তিন

নেত্রকোনার মদন উপজেলার  তিয়শ্রী ইউনিয়নে ১২ জুলাই রোজ মঙ্গলবার শিবপাশা মাইঝপাড়া গ্রামের এখলাছ  মিয়ার কনের বিবাহে  বরপক্ষকে খাবারে তরকারির  মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এতে বরং পক্ষের ৩ জন আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শিবপাশা মাইঝপাড়া গ্রামে।


আহতদের মধ্যে শরীফের অবস্থা আশঙ্কা জনক হওয়া মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।


বর পক্ষ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামের সেলিম মিয়ার ছেলে হক মিয়ার সাথে পারিবারিকভাবে তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের এখলাছ মিয়ার কনের সাথে বিবাহর দিন ধার্য হয়। 


১২ জুলাই কনের পক্ষের বাড়িতে বর নিয়ে গেলে বর পক্ষের লোকজনকে খাবার দেওয়ার সময়  মাংসের   তরকারি কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে ,এতে আহত হয়েছে  বর পক্ষের আলাউদ্দিনের ছেলে শরীফ, আনোয়ার মিয়ার ছেলে কামরুল,সবুজ মিয়ার ছেলে শাহাদুল।
এ ঘটনার পর, বর পক্ষের লোকজন মারধর খেয়ে চলে আসায়, বরকে আটক করেন কনের পক্ষের লোকজন।


এ ঘটনার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে, কনের বাবা এখলাছ মিয়া ঘটনাটি অস্বীকার করে বলেন,
তেমন কোন ঘটনা ঘটেনি আমার মেয়ের বিবাহে। 


বর হক মিয়ার ছোট বোন ইমা জানায়, এখন পর্যন্ত আমার ভাইকে আটক করে রেখেছে বউয়ের লোকজন, দরবার সালিশে মীমাংসা করে, পরে জামাইকে ছাড়বে।


 এ বিষয়ে জানতে চাইলে,নায়েকপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবু মাতাব্বর  বলেন, ঘটনাটি  যেই  ঘটিয়েছে দুঃখজনক।