শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে নেত্রকোনা সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ


DhakaReport24.com || 2022-07-01 21:48:15
মদনে নেত্রকোনা সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

উত্তর অঞ্চল থেকে নেমে আসা ও টানা বৃষ্টি বন্যায় দূর্ভোগের সময় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপজেলা ফতেপুর ইউনিয়নের দেওয়ান বাড়িতে শুক্রবার (১ জুলাই) নেত্রকোনা সমিতি, ময়মনসিংহের উদ্যোগে সংগঠনের  নিজস্ব অর্থায়নে শুকনো খাবার ত্রাণসামগ্রী ৫০০ শত প্যাকেট বিতরণ করছেন। 

এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব  দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, সংগঠনের সিনিয়র উপদেষ্টা  মদন পৌরসভার সাবেক মেয়র দানবীর দেওয়ান মুশফিকুর রহমান (শফি), সিনিয়র উপদেষ্টা আরশুজ্জামান খান, সংগঠনের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজ নাসিমা আক্তার, সহ-সভাপতি কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম (সেলিম), ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মসরু ইয়ার চৌধুরী প্রমুখ।

এ সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব মোঃ তৈমুর ইয়ার চৌধুরী তিনি বলেন, এ সংগঠন হল একটি মানবতার সংগঠন, মানুষের সেবায় সবসময় এগিয়ে আসে,আমরা চেষ্টা করে যাচ্ছি মদন উপজেলা বন্যায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, তাদেরকে এটুকু সাহায্য সহযোগিতা করতে পেরেছি, এটাই মানুষ, মানুষের জন্য ,এ সংগঠনকে ধন্যবাদ জানাই এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।

উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম (সেলিম) তিনি বলেন, বন্যায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়,এই দুর্যোগ বিপদের দিনে বন্যার্তদের মাঝে একটু সহানুভূতি সহোযোগিতা করা সমাজের বৃত্তবানদের  ঈমানী দায়িত্ব। আসুন আমরা যারা সমাজের বৃত্তবান  মানুষ আছি এই বন্যায় দুর্যোগের  বিপদের দিনে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে একটু সহযোগিতা করি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম