নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী এলাকায় তলার হাওরে ৩০ জুন বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার ভূমি মোঃ শাহ্ নূর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৪৫০ মিটার পোনা মাছ নিধনকারী কনা জাল এবং ১২০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এ এস আই নাজমুল, আনসার ভিডিপির উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ শামছুল ইসলাম প্রমুক। অবৈধ জব্দকৃত জাল উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, পোনা মাছ রক্ষার্থে কারেন্ট জাল যেনো ব্যবহার না হয় এ বিষয়ে বর্ষার শুরু থেকেই মাইকিং এর মাধ্যমে উপজেলার জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তারপরও কিছু অসাধু মানুষ পোনা মাছ নিধনকারী কারেন্ট জাল ব্যবহার করে। হাওয়ার অঞ্চলের দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সহকারি কমিশনার ভূমি মোঃ শাহ্ নূর রহমান জানান, মৎস্য ভান্ডার খ্যাত হাওর অঞ্চলের দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম