নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে বানভাসি মানুষকে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে রক্ষিত ত্রাণ সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জুন) রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে এই ত্রাণ সামগ্রী চুরি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে স্থানীয়দের মাঝে ক্ষোভের শুরু হয়।
চুরিকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজির ৩০ টা, ডাল ১ কেজি ১৬ টা, লবন ১ কেজির ১৬ টা, ডাল ১ কেজির ১৬ টা, সোয়াবিন ১ লিটার ১৬ টা, চিনি ১ কেজি ১৬ টা,হলুদ ১০০ গ্রাম ১৬ টা,মরিচ ১০০ গ্রাম ১৬ টা, ধনিয়া ১০০ গ্রাম ১৬ টা।
ৎ
মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হাকিমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি গত রাতে ত্রাণসামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা মোঃ নাসিম মিয়ার তত্ত্বাবধানে রেখে গেলে আজ সকালে এসে ত্রাণ সামগ্রী কম দেখতে পেয়ে গণনা করলে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউ এন ও স্যারকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তথ্য উদ্যোক্তা নাসিমের ষ্টুডিও থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান আবু হাকিম আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালিয়াজুরী থানার উপপরিদর্শক বিপ্লব মোহন্ত জানান চুরি কৃত ত্রাণ সামগ্রী জিয়াকরা বাজারের একটি ফার্মেসি থেকে উদ্ধার করে নিজের হেফাজতে রেখেছি।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন বিষয়টি আমি শুনেছি ঘটনা স্থলে যাচ্ছি তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যারা নয় ছয় করবে তাদেরকে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম