শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


DhakaReport24.com || 2022-06-06 21:28:30
নেত্রকোনায় ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবাসহ আব্দুল হাকিম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি-২। 

সোমবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চিরাং বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার নিকট থেকে ৭শত ৪৫ পিচ ইয়াবা এবং একটি মোবাইল জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আব্দুল হাকিম উপজেলার চিরাং গোপপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৪-এর একটি চিরাং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সোমবার দুপুর ২টার দিকে চিরাং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম