শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু


DhakaReport24.com || 2026-04-01
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ফরিদপুরে লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই মারা গেছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে জেলার মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শিশুদের বয়স ৪ থেকে সাড়ে ৪ বছরের মধ্যে। তাদের নিজেদের বাড়ি রেললাইন থেকে ৪-৫শ মিটার দূরে হলেও, শিশু দুটি রেললাইনের পাশে তাদের চাচার বাড়িতে বেড়াতে এসেছিল।’ এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম