সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

>> ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

>> পূজার ছুটিতে কীভাবে চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

>> সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় নবগঠিত যুবদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-10-18
সালথায় নবগঠিত যুবদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্য সচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ আহ্বায়ক কমিটির নেতারা।

এ সময় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৩৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম