সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

>> ‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি

>> প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫


DhakaReport24.com || 2026-10-19
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় বোমা হামলায় সেনাবাহিনীর এক মেজরও নিহত হন। খবর দ্য ডনের 

সোমবার (১৯ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এবং কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায় সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর একাধিক আস্তানায় অবস্থানের তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক কয়েকটি গোষ্ঠীকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে অভিহিত করে। দেশটির দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের ভূমিকা তুলে ধরতেই এই নাম ব্যবহার করা হয়।

আইএসপিআরের তথ্যমতে, গত ১৮ অক্টোবর প্রথম অভিযানটি চালানো হয় কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হন।

অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

অন্যদিকে, গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এলাকায় দ্বিতীয় দফায় একাধিক তল্লাশি ও অভিযান চালানো হয়।

দ্বিতীয় অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারান ৩৪ বছর বয়সি মেজর ওয়াজাহাত ওয়াহিদ। তার বাড়ি পাকিস্তানের লাহোরে।

আইএসপিআর জানায়, ঘটনাস্থলে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনি নিহত হন। 

সামরিক বাহিনী আরও জানায়, ওই এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় কেন্দ্রীয় সর্বোচ্চ কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম