শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় সেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-09
সালথায় সেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

ফরিদপুরের সালথায় কামাল হোসেন (৪৫) ও হেমায়েত হোসেন (৫০) নামে দুই সেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯মে) দুপুরে আটকের বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।

আটককৃত দের মধ্যে,কামাল হোসেন উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলি মিয়ার ছেলে,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ও হেমায়েত হোসেন উপজেলার বাতাগ্রামের আনোয়ার হোসেন মোল্যার ছেলে,মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি।  

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি  হেমায়েত হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম