শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় শহীদুল ইসলাম বাবুল এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-01-17
সালথায় শহীদুল ইসলাম বাবুল এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসাল লাবলু।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার খলিশাডুবি গ্রামের হাসিবুল হাসান লাবলুর বাড়িতে ৫টি ইউনিয়নের এক হাজার শীতার্ত নারী-পুরুষের মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ সেলিমুজ্জামান মিয়া, যুবদল নেতা বাদশা বুলবুল বাবলু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন, শ্রমিকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসাইন, ছাত্রদল নেতা সুমন আহমেদ, ফাহিম মাতুব্বার প্রমূখ উপস্থিত ছিলেন।