শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2024-11-01
সালথায় গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

ফরিদপুরের সালথায় গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে, শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদরের বাইপাস সড়ক লাভ চত্বরে এ কার্যালয় উদ্বোধন করেন গন অধিকার পরিষদের নেতাকর্মীরা,পরে উপজেলা সদর বাজারে একটি আনন্দ র‌্যালি বের করেন তারা ।

সালথা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি এনায়েত হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সালথা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মোল্যা, সদস্য সচিব সজীব আল হোসাইন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুন মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম মাহমুদ সহ, উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের গণতন্ত্রিক, অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যানের নির্দেশে দেশের গণমানুষের সেবায় কাজ করে যাবো।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম