শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু


DhakaReport24.com || 2024-02-17 20:30:45
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত হওয়ার ১০দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) মারা গেছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক ছিলেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিচিত্রা রানী বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা এলাকার বাসিন্দা। তিনি শরীয়তপুরের পালং উপজেলার বগাদী গ্রামের স্বপন নাথ শীলের স্ত্রী। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুর সদরের মহিলা রোড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির উপপরিদর্শক বিচিত্রা রানী আহত হন। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল ১০টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি অত্যন্ত বেদনার। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম