শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু


DhakaReport24.com || 2023-05-17 18:49:45
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাগাটবাজার বাসস্টান্ড ব্রীজ পার হয়ে শামস আঞ্জুমান মাদ্রসা সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন উপজেলা বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাসপাড়ার একই গ্রামের মজিবর সরদারের ছেলে হোসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২০) ও বাদশা বিশ্বাসের ছেলে যুবায়ের বিশ্বাস (২৪)। তারা একই গ্রামের বাসিন্দা। এর মধ্যে হোসাইন সর্দার এইচএসসি পাশ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল। যোবায়ের বাগাট বাজারে ফ্লাক্সি লোডের ব্যবসা করে এবং নাহিদ বাড়িতে থাকে।

বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে শামস অঞ্জুমান মাদ্রাসা সাইন বোর্ডের অদূরে অজ্ঞাতনামা ট্রাকে মঙ্গলবার রাত আনুমানিক ৭.৪৫ মিনিটে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তারা তিন বন্ধু কামারখালী ঋষিবটতলা মেলা দেখে রাতে বাড়ি ফিরছিল প্রতিমধ্যে এ দুর্ঘটনায় পতিত হয়।

কানাইপুর হাইওয়ে থানার ওসি এসএম শহিদ ঘটনা নিশ্চিত করে বলেন, ঝড়বৃষ্টির কারণে রাস্তা পিছিল ছিল। একটি গাছের ঢাল ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সামনে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে তারা তিন বন্ধু ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনাটি খুবই মর্মান্তিক হওয়ায় বাগাট বিশ্বাসপাড়া ও  এলাকায় বাড়িতে বাড়িতে কান্না ও শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদআছর তিন বন্ধুর নামাজে জানাজা বাগাট দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাদের তিন বন্ধুর লাশ বাগাট কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। 
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম