শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

নগরকান্দায় ফসলি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান


শফিকুল খান জনি, ফরিদপুর
DhakaReport24.com || 2023-05-10 18:49:45
 নগরকান্দায় ফসলি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীনভাবে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মে) বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান মাতুব্বর নামের এক মাটি ব্যবসায়ীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, অনুমোদন ছাড়া  ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে হান্নান মাতুব্বর নামে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় আমাদের এধরণের অভিযান নিয়মিত চলবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম