ফরিদপুরের নগরকান্দায় ইতি আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইতি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামের তাইজুদ্দিন শেখের মেয়ে ও স্থানীয় শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ইতির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম