শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

নগরকান্দায় মুরাদ বাহিনীর তান্ডব


শফিকুল খান জনি, ফরিদপুর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-10 16:58:45
নগরকান্দায় মুরাদ বাহিনীর তান্ডব

ফরিদপুরের নগরকান্দায় মুরাদ বাহিনীর হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে।  হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তত ২০টি বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। নগদ ২০ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগ উঠেছে।

এছাড়াও দুইটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলায় ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের সঙ্গে সৌদি আরব দাম্মাম শহরের হাপার আল বাতেন শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুরাদ শেখের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায়  মুরাদ শেখের সমর্থিত জালাল খান পূর্ব পরিকল্পিত ভাবে রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে শতাধিক লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ কাজী আবুল কালামের সমর্থক ফারুক শেখের বাড়ীতে হামলা চালায়। পরে আরো বেশ কয়েকটি বাড়ীতে হামলা চালায়। এসময় বসতবাড়ী ও আসবাবপত্র ভাংচুর করে ও লুটপাট চালায়।

এ ব্যাপারে ভুক্তভোগী ফারুক শেখ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। এদের মধ্যে নূরে জালাল, মাসুদ হোসেন শামীম ও মোস্তফা মুন্সী কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগী হাজী ফেলু সরদার বলেন, আমরা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মুরাদ শেখ, জালাল খান বিএনপি করতো। বর্তমানে তারা আওয়ামী লীগে যোগদান করেছে। স্থানীয় ভাবে আমরা কাজী আবুল কালামের দলের লোক। কিন্তু মুরাদ ও জালাল খান মাঝে মাঝেই তাদের দলে যাওয়ার জন্য আমাদের চাপ দেয়। আমরা তাতে রাজী না হওয়ায় আমাদের বাড়ীতে এভাবে হামলা করেছে। এর আগেও কয়েকবার হামলা চালিয়েছে। 

ফারুক শেখ বলেন, আমি ব্যবসা বানিজ্য করি। বাংলাদেশ পিস এন্ড ডেভলোপমেন্ট মিশন নামে একটি এনজিও পরিচালনা করি। সেই এনজিওর ২০ লাখ টাকা বাড়ীতে আলমারীর মধ্যে রেখেছিলাম। হামলাকারীরা আলমারীর ড্রয়ার ভেঙ্গে সে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়েছে।

এব্যাপারে জালাল খান বলেন, কোন প্রকার লুটপাট করা হয়নি। শুধুমাত্র হামলা চালিয়ে তাদের বসতঘর ভাংচুর করা হয়েছে।

এ ব্যাপারে মুরাদ শেখ বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নাই। তবে হামলাকারীরা আমার পক্ষের লোক, এটা সঠিক।

ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, মুরাদ শেখ এলাকায় একটি বাহিনী গড়ে তুলেছে। মুরাদ বাহিনীর তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসি। একের পর এক বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট করছে এই বাহিনী। এলাকায় জুয়ার আসর, মাদকের ব্যবসা, চাঁদাবাজী, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই মুরাদ বাহিনী। এ নিয়ে এলাকাবাসি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ করেছেন। পুলিশ মাঝে মাঝে অভিযান চালিয়ে এ বাহিনীর কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছেন। আদালতের মাধ্যমে জামিনে এসে আবার শুরু করেন তান্ডব। 

নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম