শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

রাতের অন্ধকারে অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ


DhakaReport24.com || 2022-05-05 18:34:30
রাতের অন্ধকারে অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে, রাতের অন্ধকারে  অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কৌরবালী গ্রামে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) নগরকান্দা থানায় অভিযোগ করা হয়েছে ।

কৌরবালী গ্রামের মৃত আলেম মাতুব্বরের ছেলে পাচু মাতুব্বর বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া ৯ শতাংশ জমিতে, আমি মেহগনি গাছের বাগান করেছি। গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে।  একই গ্রামের মৃত মোবারেক মাতুব্বরের ছেলে মোহাম্মদ আলী মাতুব্বর ও তার লোকজন বুধবার দিবাগত গভীর রাতে আমার সেই বাগানের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে এবং জায়গাটি দখল নেওয়ার চেষ্টা করছে।


এ ব্যাপারে মোহাম্মদ আলী মাতুব্বর বলেন, আমার ছেলে আরাফাত মাতুব্বর জায়গাটি ক্রয় করেছে। সে জায়গায় পাকা ভবন নির্মাণ করার জন্য মেহগনি গাছগুলো কাটা হয়েছে।

এ ব্যাপারে চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির জানান, দুই পক্ষের কাগজপত্র দেখে, দুই পক্ষকে এক জায়গায় ডেকে আগামী সাত দিনের মধ্যে মিমাংসা করে দেয়া হবে।


ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। গাছ কাটার বিষয়ে তদন্ত করে, চরযশোরদী ইউপি চেয়ারম্যান সাহেব ফকির বিষয়টি সমাধান করে দিতে চেয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম