শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের কয়েক গ্রামে ঈদ উদযাপন 


DhakaReport24.com || 2022-05-02 10:49:00
ফরিদপুরের কয়েক গ্রামে ঈদ উদযাপন 

সোমবার (২ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে  ফরিদপুরের বোয়ালমারীর কয়েকটি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।ঈদের জামাতের ইমামতি করেন রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির।

বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন। তাই একদিন আগেই ওই ১৩ গ্রামের লোকজন ঈদ উদযাপন করে থাকেন।

এ ব্যপারে বারাংকুলা পুরাতন বাজারের ব্যবসায়ী ও বারাংকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম বলেন, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের মানুষ একদিন আগে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। সে অনুযায়ী তারা একদিন আগে ঈদ পালন করছেন।

বোয়ালমারীর মাইটকোমরা গ্রামের বাসিন্দা এস এম আকতার হোসেন বলেন, আমি মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেছি। উপজেলার দুটি ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা ও জয়দেবপুর, দিঘীরপাড় গ্রামগুলোর কয়েক হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করছেন আজ। এবারো তারা তা অব্যাহত রেখেছেন। সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা জামে মসজিদে এসব ধর্মপ্রাণ মুসলমানরা তিনটি জামাতে ঈদের নামাজ আদায় করেন।

এ প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন বলেন, উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুই ঈদ পালন করে থাকেন। এ বছরও তারা অগ্রিম ঈদ উদযাপন করছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম