বেনাপোল–পেট্রাপোল সীমান্তে নজরদারি জোরদার করেছে ৪৯ বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ পুশিং ঠেকাতে দিনরাত ২৪ ঘণ্টা কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
রবিবার (২৯ নভেম্বর ২০২৬) রাতেও সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়াতে সার্চলাইট ব্যবহার করে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। সীমান্তের কাঁটাতারের ওপার থেকে কোনো ধরনের অবৈধ পুশিং বা অননুমোদিত প্রবেশের চেষ্টা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা।
রাতের অন্ধকারেও সার্চলাইটের আলোয় সীমান্ত এলাকা পর্যবেক্ষণ এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবির এই সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম