রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

>> রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

>> নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

>> সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠানে ভাঙচুর-ককটেল নিক্ষেপ

>> পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর উধাও সঙ্গী

>> শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

>> যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

>> সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

>> ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’

>> গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : মাদারীপুর

‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি


DhakaReport24.com || 2026-11-29
‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে মাদারীপুর রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।

গতকাল রাত থেকে আপনারা যে লকডাউন কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটাননি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

রোববার (২৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরাতে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। পরে ঘটনাস্থলে ওসি উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা কেউ বলতে পারবেন না যে, অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে আমরা আমি হামলা করেছি বা হয়রানি করেছি। যদি কেউ বলতে পারেন, তাহলে এটার উত্তর হবে। আমি এটা বলতে পারি, কারণ আমার এখানকার এমপি মহোদয়, উনি কিন্তু বলেছেন যে, আমি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত। এখানে মাত্র ১০ পার্সেন্ট বা ১৫ পার্সেন্ট লোক অন্যান্য ভোটার, আর বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাকে ভোট দিয়েছেন। আর সেই নেতা কিন্তু এখন পর্যন্ত কখনো বলেননি যে, অমুকরে ধরো, তমুকরে করো-এগুলো কিন্তু তিনি কখনো এক বছরে বলেননি ভাই। যেটা সত্য, সেটা সত্য। কখনো বলেননি, এ কথা বলেননি।

ওই ওসি বলেন, এজন্য আমার কথা হচ্ছে, যদি কারও মনে কোনো কষ্ট থেকে থাকে, এগুলো ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সফল হয়েছেন। আপনাদের যেটা কথা ছিল, সেটা হয়ে গেছে। আপনারা দয়া করে শান্ত হবেন। এই যে হাসান ভাই আছে তাদের কথায় আপনারা এখান থেকে রিলিজ হবেন। গাড়িঘোড়ায় মানুষ আসলে আপনাদেরই আত্মীয়স্বজন, কিন্তু বরিশালে যাবে। এ সময় আরেক পুলিশ সদস্য বলেন, আপনাদের উপরে কোনো হামলা বা কোনো কিছু করছি না। আপনারা কোনো ধ্বংসাত্মক কাজ করবেন না। রাষ্ট্রের জানমাল কিন্তু আপনাদেরই সম্পদ। জানমালের সম্পদ রক্ষার জন্য আপনাদের ভাই, দয়া করে এই কাজগুলো করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, রাষ্ট্রীয় সম্পত্তি বা সম্পদ এগুলো আপনাদেরই সম্পদ। তিনি বলেন, এই জায়গাটা মহাসড়ক। অনেক দূরদূরান্তের লোক যাচ্ছে। যদি অ্যাম্বুলেন্সগুলো যায়, ছেড়ে দেন। এই জায়গায় অনেক হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান। এই ব্যবসাপ্রতিষ্ঠানে একটু হাত দিয়েন না। এই সম্পদের ক্ষতি হলে আমরা-শুনেন, আমরা তো চাকরি করছি। আমরা চলে যাব। ক্ষতি হলে আমাদের দেরি হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম