রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

>> রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

>> নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

>> সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠানে ভাঙচুর-ককটেল নিক্ষেপ

>> পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর উধাও সঙ্গী

>> শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

>> যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

>> সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

>> ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’

>> গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : মাদারীপুর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু


DhakaReport24.com || 2026-05-28
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর এলাকায় বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘প্রচেষ্টা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। তিনি বাসটির ভেতরের সামনের অংশে (ইঞ্জিনের কভারের ওপর) বসেছিলেন। বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা নামক স্থানে পৌঁছালে চালক হঠাৎ জোরে ব্রেক কষেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাত্তার হাওলাদার বাসের খোলা দরজা দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ জোরে ব্রেক করায় ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম