শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

পাবজি খেলতে গিয়ে 

ট্রেনের চাকায় পা হারালেন যুবক


DhakaReport24.com || 2022-03-11 01:38:45
ট্রেনের চাকায় পা হারালেন  যুবক

খুলনায় রেললাইনে বসে পাবজি গেমস খেলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে জিহাদ (২০) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জিহাদ নগরের বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরের নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, খুলনা রেলস্টেশনের লাইনে বসে ৫ বন্ধুর সঙ্গে  জিহাদ পাবজি গেমস খেলছিলেন। পুরাতন স্টেশন থেকে একটি ইঞ্জিনৃ নতুন স্টেশনের দিকে আসছিল। কানে হেটফোন থাকায় হর্ণ শুনতে পারেনি জিহাদ। বাকি বন্ধুরা সরে যায়। 

তবে, সরতে পারেনি জিহাদ। এ সময় লাইনের ওপর জিহাদের থাকা বাম পা ইঞ্জিনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ বলেন, মোবাইলে পাবজি খেলা অবস্থায় ট্রেনের ইঞ্জিনে জিহাদের বাম পা কাটা পড়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম