শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের জনসভা 


DhakaReport24.com || 2022-03-09 00:47:15
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের জনসভা 

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ দাবি আদায়ের লক্ষ্যে লাল পতাকা মিছিল ও জনসভা করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ মার্চ) বিকেলে খুলনার খালিশপুর এলাকায় লাল পতাকা মিছিল শেষে পিপল্স জুট মিলস গোল চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের খুলনার আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন। সদস্য সচিব এস এম জাকির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আব্দুল ওহাব, মঞ্জুরুল করিম বাবু প্রমুখ।

সভায় পাটকল নেতারা বলেন, সব রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মচারী কর্মকর্তারা (অবসরকৃত) ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত কোনো কর্মচারী-কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি। সরকার ২৯ জুন সব রাষ্ট্রায়ত্ত পাটকল ২০২০ সালের ৩০ জুন থেকে মিলগুলো বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। 

জানা যায়, ১৬ মার্চ বুধবার সকাল ১১টায় ঢাকার ডেমরা ও নরসিংদী, চট্টগ্রামের আমিন জুটমিলের সামনে এবং খুলনার খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথে সব মিছিল অনুষ্ঠিত হবে। ২১ মার্চ সোমবার সকাল ১০টায় বিজিএমসির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সামনে গণঅনশন অনুষ্ঠিত হবে।  

দাবি পূরণ না হলে মহান স্বাধীনতা দিবসের পরদিন ২৭ মার্চ আমরণ অনশনসহ রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।


ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম