শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় বাড়ি করতে গিয়ে মাটি খুঁড়ে মিললো অস্ত্র-গুলি


DhakaReport24.com || 2022-03-02 15:58:30
খুলনায় বাড়ি করতে গিয়ে মাটি খুঁড়ে মিললো অস্ত্র-গুলি

খুলনায় পরিত্যক্ত জমিতে বাড়ি করতে গিয়ে মাটি খুঁড়ে পওয়া গেল অস্ত্র ও গুলি। বুধবার (২ মার্চ) সকালে জেলার ডুমুরিয়া উপজেলার ঘোনা তালতলার প্রতিভা মন্ডলের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন প্রতিভা মন্ডলের জায়গা পরিত্যক্ত ছিল। বাড়ি করবেন বলে বুধবার (২ মার্চ) মাটি খুঁড়তে শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড়ফুট মাটি কাটা হলে সেখানে অস্ত্র ও গুলি দেখতে পান একজন শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেন।

এরপর পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের একটি পাইপ, দোনলা বন্দুকের একটি পাইপ, এসএমসি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ রাউন্ড, পিস্তলের গুলি ১৮ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি ২ রাউন্ড, এসএমসি’র গুলি ৪২ রাউন্ড ও এসএমসির একটি ম্যাগজিন উদ্ধার করে। 

তিনি আরও বলেন, এ অস্ত্র ও গুলি অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম